বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় মান্নান নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

জানা যায়, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় গফুরের।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, দায়িত্বপালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দু’জন গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD