বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় দিনেদুপুরে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

এরআগে রবিবার (৩০ জুন) রাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ত্যাকান্ডের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব ও পুলিশের অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জনকে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা সদরের ফতুল্লা থানার আলীপাড়া এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মান সামগ্রি সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়ার সাথে স্থানীয় সন্ত্রাসি সালাউদ্দিন সালু ও তার ভাই আলাউদ্দিন হীরার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে গত ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় আলীপাড়া মসজিদে জোহর নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হীরা ও সালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসি সুরুজ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসিদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন।

ঘটনার পরদিন ২৮ জুন (শুক্রবার) নিহত সুরুজ মিয়ার ছেলে বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD