সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

ফতুল্লার পিলকুনীতে মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায় এবং সেখান থেকে ছাদে গিয়ে নিচে পড়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।

শিশুটির বাবা জাহিদ মিয়া বলেন, “আমার দুই সন্তান, জিহাদ বড় ছিল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় সে প্রায়ই সেখানে খেলতে যেত।”

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবার কোনো অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD