সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মোঃ মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় মোস্তফা কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকায়। এঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং অভিযুক্ত মোঃ মোস্তফা একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়ীতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদীর রুমে যাতায়াত ছিলো।শিশুটি অভিযুক্ত মোস্তফা কে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদী নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। বেলা ১১ টার দিকে অভিযুক্ত মোস্তফা বাদীর রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে। বাদী জেগে না উঠায় বারান্দায় খেলা করতে থাকা নির্যাতিত শিশুটিকে বাদীর রুমে ডেকে এনে ধর্ষনের চেস্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে বাদীর ঘুম ভেঙ্গে গেলে বাদীর ঘু্ম ভেঙ্গে গেলে অভিযুক্ত মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD