বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী রূপ বদলে আবার সক্রিয় মহিদুল—মিরু ও শাহ নিজামের ঘনিষ্ঠতা নিয়ে নতুন প্রশ্ন, বিএনপির ছায়ায় পুরনো দাপটের অভিযোগ কুতুবপুরে আবার সক্রিয় ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামী মহিদুল—প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যের উপর হামলার ঘটনায় অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে আহত হন র‌্যাব-১১ এর কর্পোরাল নাজিবুল, কনস্টেবল মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নাজিবুল গুরুতর জখম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

“গোয়েন্দা টিমের চারজন ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গিয়ে হামলার মুখে পড়েন। এ সময় চারজনই ছিলেন সিভিল পোশাকে। দুইজন র‌্যাব সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে,” মুঠোফোনে বলেন র‌্যাব-১১ এর উপপরিচালক আব্দুর রশীদ।

র‌্যাব ও পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের ১৬ নভেম্বর মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে হামলার মুখোমুখি হতে হয় র‌্যাব সদস্যদের। ওই সময় সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথারি গুলি চালালে ওই এলাকার বাসিন্দা এক নারী আহত হন।

“এবারের হামলাতেও সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে ‘বুইট্টা মাসুদ’-এর সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী,” নাম প্রকাশ না করার শর্তে জানান র‌্যাব-১১ এর এক কর্মকর্তা।

মঙ্গলবারের ঘটনার এক সিসিটিভি ফুটেজে র‌্যাবের উপর হামলা চালানো কয়েকজন যুবকের হাতে ধারালো রাম দা ও চাপাতি দেখা যায়।

বোয়ালিয়া খাল এলাকায় বাড়ি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের। তিনি বলেন, “বোয়ালিয়া খাল ও আশেপাশের এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের অভয়ারণ্য। প্রায় সময়ই নিজেদের মধ্যেও মারামারির ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পান।”

স্থানীয়রা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এ এলাকায় আগে বোয়ালিয়া নামে একটি খাল প্রবাহিত হতো। পরে স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট ও দখল করে নিলে সেখানে সড়ক ও মানুষের বসার জায়গা করে দেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু জায়গাটি পরবর্তীতে কিশোর অপরাধী ও মাদক ব্যবসায়ীদের আড্ডাস্থলে রূপান্তরিত হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, এলাকাটির বেশ কয়েকটি জায়গায় মাদকের স্পট রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ভূমিকার অংশ হিসেবে মাদকের স্পট ও বিক্রেতাদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে।

ঘটনার পর বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশের সদস্যরা আশেপাশের এলাকাতে তাৎক্ষনিক অভিযান চালান। কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানাননি র‌্যাব অধিনায়ক।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা কোনো ডেভেলপমেন্ট পেলে আপনাদের জানাবো। কিন্তু মাদক ও সন্ত্রাস নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD