রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে আসিফ ঢালী (২৫) নামের এক যুবক মারা গেছেন।

‎শনিবার (৩০ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‎নিহত আসিফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ঢালীর ছেলে। তরতাজা এই যুবকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার ‘নিট কনসার্ন লিমিটেড’-এর ২ নম্বর গেট সংলগ্ন একটি চারতলা ভবনের নিচতলার দোকানে এই বিস্ফোরণ ঘটে। মূলত তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। ঘটনার সময় আসিফ ওই দোকানের ভেতরে ছিলেন এবং বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা আসিফকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “তিতাস গ্যাস লাইনে প্লাস্টিকের একটি বন ফ্লাগ ছিল, যেখান থেকে গ্যাস লিকেজ হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।”

‎এদিকে বিস্ফোরণের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়নি। খবর পেয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD