বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৫০

সংবাদ নারায়ণগঞ্জঃ- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে।

আর নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি শনান্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের শরীরে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ২৮ লাখ ৪২ হাজার ২৬২ জন, আক্রান্ত হয়েছেন ১৩ কোটি দুই লাখ ৭০ হাজার ৮৪০ জন। আর সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ২ জন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD