সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় দশ বছর বয়সী পারভেজ নিখোঁজ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ফাজেলপুর থেকে দশ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।নিখোঁজ কিশোর পারভেজ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ফাজেলপুর বৌ বাজার এলাকার জামাল গাজীর পুত্র।

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় নিখোঁজ পারভেজের বাবা জামাল গাজী বাদী হয়ে বুধবার(১৫ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেন।

ফতুল্লা মডেল থানায় দায়ের করা সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়েছে যে, মঙ্গলবার সকাল দশটার দিকে নিখোঁজ পারভেজ তাদের ফাজেলপুর বৌ বাজারের বাসা থেকে কাউকে কোন কিছু না বলে বের হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা অতঃপর রাত্র হলেও বাসায় ফিরে না আসায় সম্ভাব্য নিকটাত্মীয়ের বাড়ীতে খোঁজ করে না পেয়ে বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় এসে নিখোঁজের বাবা সাধারন ডায়েরী করেন। বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ পারভেজের পরনে ছিলো গোলাপি রংয়ের শার্ট ও প্যান্ট।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD