সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় নিটওয়ার কারখানার বাউন্ডারী দেওয়াল ভাংচুর, ও মারধরের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকায় মুক্তধারা নীটওয়ার নামের একটি গার্মেন্টের বাউন্ডারী দেয়াল ভাংচুরে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খোকন চোকদার ৭ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে খোকন চোকদার উল্লেখ করেন, তিনি পিলকুনী এলাকায় মুক্তধারা নীটওয়ার নামের একটি গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই এলাকার আব্দুল কাদের মোল্লার পুত্র মোঃ আবু বকর মোল্লা স্থানীয় প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে তাদের নীটওয়্যার ব্যবসায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়ে আসতেছিল। তাদের প্রতিষ্ঠানের পশ্চিমপাশের্^ বাউন্ডারী দেওয়ালে গত ৪ ডিসেম্বর একটি জানাল স্থাপন করা হয়। জানালা স্থাপনের জের ধরে গত ৫ ডিসেম্বর বিবাদি আবু বকর মোল্লা ওই কারখানায় প্রবেশ করে তাকে (খোকন চোকদার) ও কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকী প্রদর্শন করে। খোকন চোকদার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আবু বকর মোল্লা উত্তেজিত হয়ে তাদেরকে মারধরে উদ্যত হয়। এসময় আবু বকর মোল্লা বাউন্ডারী দেয়ালে স্থাপনকৃত জানালাটি ভেঙ্গে ফেল এবং খোকন চোকদার ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকী প্রদান করে। বিবাদী স্থানীয় প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে কারখানাটিতে ভাংচুর, লুটপাটসহ বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করেছেন প্রতিষ্ঠানটির মালিক খোকন চোকদার। এ বিষয়ে ব্যবস্থা নিতে ফতুল্লা মডেল থানার ওসির বরাবরে অভিযোগ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD