শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

চাঁদাবাজ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নেই, মেয়র আইভী

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,আইভী বলেন, কদমরসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবো। এছাড়া জালকুড়িতে ওয়েস্ট ও এনার্জি প্রজেক্টকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের ছয়টি মেগা প্রজেক্ট রয়েছে। বড় প্রজেক্টগুলোর কাজ শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা করা হবে।

(১৩ ফেব্রুয়ারি) রোববার দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্যদিয়ে মেয়রের চেয়ারে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, -চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। কখনো করিনি, আগামীতেও করবো না। আমার আপস শুধু জনগণের সঙ্গে, কাজের সঙ্গে। সিটি করপোরেশনে কোনো রকমের দলাদলি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হতে পারবে না।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৩৬ কাউন্সিলরকে শপথ পড়ানো হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে ২০১১ সালের ৫ মে প্রথমবার, ২০১৬ সালে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আইভী। সর্বশেষ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD