শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা

সংবাদ নারায়ণগঞ্জ:- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফতুল্লা শিরাচর তক্কর মাঠে দোয়া মাহফিল ও সভার আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে পান্না মোল্লা বলেন,গত ১৭ বছরের একটি শকুনের শাসন থেকে সবাই আমরা মুক্ত হয়েছি। এখন খোলা মুক্ত বাতাসে ঘুরতে পারছি বলে মনে হচ্ছে। এর মুলে আমাদের ছোট ভাই,সন্তান সমতুল্য বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমি তাদেরকে কুত্তালীগ বলে আখ্যায়িত করছি। কুত্তা লীগেরা যেন এই বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। আবার ৫ আগস্ট শত শত ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার জন্য সবাই দু’হাত তুলে তার রোগ মুক্তি কামনায় দোয়া করবেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার জন্য সবাই দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD