বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফলোআপ প্রতিবেদন: ‎ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী টুটুল ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত টুটুল এখনো আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে ডেকোরেটর ব্যবসার আড়ালে গড়ে তুলেছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট, যার প্রভাব বিস্তৃত ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা, রেললাইন সংলগ্ন অঞ্চল, খোঁজপাড়া এবং আশপাশের বিভিন্ন মহল্লায়।

‎স্থানীয় সূত্র জানায়, টুটুলের নেতৃত্বে পরিচালিত এই সিন্ডিকেট নিয়মিতভাবে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের টার্গেট করে গড়ে উঠেছে তার বিক্রয় নেটওয়ার্ক, যা এলাকায় সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎বাসিন্দাদের অভিযোগ, দিনে ডেকোরেটর ব্যবসার আড়ালে স্বাভাবিক কার্যক্রম চালালেও, রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক বাণিজ্য। সিন্ডিকেটের সদস্যরা অত্যন্ত সংগঠিতভাবে কাজ করে, ফলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই তারা দ্রুত গা ঢাকা দিতে সক্ষম হয়।

‎একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, টুটুলের সঙ্গে প্রভাবশালী কিছু ব্যক্তির যোগাযোগ থাকায় তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

‎এদিকে সচেতন মহলের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন মাদক বাণিজ্য চললেও প্রশাসন কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

‎তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

‎অন্যদিকে, অভিযুক্ত টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

‎স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে টুটুল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করলে ফতুল্লা এলাকায় মাদক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD