মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূল পরিচয়ে পাসপোর্ট তৈরীর চেষ্টা, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার-২

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় ভূল পরিচয়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা নারী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় ১টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ১টি ভূয়া জন্ম নিবন্ধন, ১টি পাসপোর্টের আবেদন ফরম ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

(২ মার্চ বিকেলে) মঙ্গলবার ফতুল্লার রঘুনাথপুর নতুন রাস্তাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী থানার বাসুদিপাড়ার সুমন (৩২) ও নুর তাজ (১৮)ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করতো।

র‍্যাব জানায়, নুর তাজ কক্সবাজারের টেকনাফ বাস্তুচ্যুত (রোহিঙ্গা) ক্যাম্প থেকে এসে তার সহযোগী পাসপোর্টের দালাল সুমন এর সহায়তায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরী করার নিমিত্তে আবেদন করে। সে আরও জানায় যে, তার কোন পিতা-মাতা নাই। সে টেকনাফে বাস্তুচ্যুত (রোহিঙ্গা) ক্যাম্পে তার পালিত মা আমেনার কাছে থাকে।

কিন্তু নুর তাজের কাছ থেকে জব্দকৃত আলামত পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাবার নাম সাদিক যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। নুর তাজ তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিক’দের সাথে ঢাকার মুগদা এলাকায় ০৪ বছর যাবৎ একটি ভাড়া বাসায় থাকে। তারও পূর্বে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাসরত ছিল।

র‍্যাব আরও জানায়, সে রোহিঙ্গা হয়েও বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, তার ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরী এবং গ্রেফতারকৃত নুর তাজ ২০২০ সালে জন্ম সনদপত্র তৈরী করে তার মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরী করে আসছিল।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ বিকালে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রঘুনাথপুর নতুন রাস্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা নারী নুর তাজকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন ঢাকার মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সীতে চাকুরীর আড়ালে পাসপোর্ট, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরীতে সহায়তা করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD