মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের চাঁদাবাজ মুরগী রিপন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুরগী রিপন (৩৪) নামে এক শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব। (৩ মে) সোমবার  সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মো. শিপন ব্যাপারী (২৮) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করে র‍্যাব।

বিজ্ঞাপন

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ সাত হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। পরে রাত ১২টায় র‍্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরগী রিপন এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী হিসেবে কাজ করতো শিপন ব্যাপারী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফুটপাত ও দোকানে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো।

 

 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD