বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক :- ফতুল্লায় কভার্ড ভ্যানের চাপায় দুই অটোরিক্সারোহি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলো কাশিপুর হাজীপাড়ার মৃত হাসেম আলীর পুত্র আব্বাস আলী(৫২),একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র আফাজ উদ্দিন(৫৭)।আহত হয়েছেন অটোরিক্সা চালক মিজান।
এ ঘটনায় কভার্ড ভ্যান সহ কভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।আটককৃত কভার্ড ভ্যান চালক হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কাদিরাবাদের বিল্লাল মল্লিকের পুত্র মোঃ রাসেল (৩৫)।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৯জুন) দুপুরে
ফতুল্লা থানাধীন মাসদাইর আমেনা গার্মেন্টসের সামনে।
জানা যায়,শনিবার দুপুর তিনটার দিকে অটোরিক্সায় করে নারায়নগঞ্জ যাবার পথে মাসদাইর চৌধুরী কমপ্লেক্সে সংলগ্ন আমেনা গার্মেন্টসের সামনের রাস্তায় একটি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ন ১৭-৭৯৬২) সামনে৷ থেকে অটোরিক্সাটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রি আব্বাস আলী ও আফাজ উদ্দিন সহ অটোরিক্সা চালক রক্তাক্ত হলে তাদেরক প্রথমে শহরের জেনারেল( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আব্বাস আলী ও আফাজ উদ্দিন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রেফার্ড করলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।নিহতদের মৃত দেহ তাদের স্বজনেরা নিজ নিজ বাড়ীতে নিয়ে যায় বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক সহ কভার্ড ভ্যান চালক মোঃ রাসেল কে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD