মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার মাহমুদপুর ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় ২ জুলাই রাতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক বিক্রির নগদ ১২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন মোঃ আশরাফুল আলম ওরুফে রকি (৩৩)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলাতেই।

প্রেস বিজ্ঞপ্তিতে এএসপি মোঃ সম্রাট তালুকদার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD