বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

সংবাদ নারায়ণগঞ্জ:-  ফতুলায় নারী সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার তল্লা মডেল গার্মেন্টস গলির কোরবানীর আলীর পুত্র সাজু মিয়া(৪০), ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টসের সামনের গলির কুদ্দুসের বাড়ীর ভাড়াটিয়া গেন্দা মিয়ার পুত্র মোহর(৩০) ও একই এলাকার একই বাড়ীর ভাড়াটিয়া মুরাদ মিয়ার স্ত্রী কনা বেগম(৪২)।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কে ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টসের ২ নং গেইটের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩৫ পুরিয়া হেরোইনবনও ২’শ গ্রাম গাজাঁ সহ মাদক বিক্রির ৪ হাজার ৪’শত ৭০ টাকা উদ্বার করে পুলিশ।

থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান সঙ্গীয় ফোর্স সহ কায়েমপুর ফকিরা গার্মেন্টসের দুই নং গেইটের সামনের রাস্তায় অভিযান চালিয়ে সাজু, মোহর ও কনা কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পুলিশ মাদক বিক্রির চার হাজার চারশত সত্তর টাকা সহ পয়ত্রিশ পুরিয়া হেরোইন ও দুইশত গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছ পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD