সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

সমর্থন ও দোয়া প্রত্যাশী মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ আমান উল্লাহ

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনের সৎ, যোগ্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদবাদী, ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, গরীব-দুঃখী মেহনতী মানুষের পরমবন্ধু, জনদরদী, নিঃস্বার্থ সমাজসেবক ও দূর্ণীতি বিরোধী অঙ্গীকার নিয়ে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ আমান উল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ৩নং ফতুল্লা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডবাসি ও সকল স্তরের জনগণের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর দেশ এবং সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ৩নং ওয়াডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৩নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন।.

দিনরাত ভোটার ও সমাজের মুরুব্বীদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময়ও করছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD