রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার বিলাসনগর এলাকার কাসেম মিয়ার বাড়ি সংলগ্ন বুলবুলের ৬ তলা ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

(৪ ডিসেম্বর) শনিবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা ৪ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলিন্ডার বিস্ফোরণের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন মিলন হোসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাশের বাসার একই পরিবারের আরও তিনজন আগুনে পুড়ে দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

দগ্ধরা হলেন- মিলন হোসেন, ওসমান গণি, সাহেদ মিয়া ও চায়না বেগম। এদের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD