মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে নূর হোসেন

সংবাদ নারায়ণগঞ্জ:- আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনসহ তার তিন সহযোগীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

(১১ জানুয়ারি) মঙ্গলবার  সকাল ৯টায় মাদক মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়।

সাত খুনে সাজাপ্রাপ্ত অপর তিন আসামি হলেন, সেলিম, জামাল উদ্দিন ও আলী মোহাম্মদ। এ মামলায় জামিনে থাকা মাসুদ রানা ও জাহাঙ্গীর আলী রিপন সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন এবং আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার সময় চেয়েছেন নূর উদ্দিন ও শাহ জালাল বাদল। একই মামলায় পলাতক রয়েছেন শাহজাহান ও সালাউদ্দিন।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) মনিরুজ্জামান জানান, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল টেকপাড়া ট্রাক মালিক সমিতির পেছনে অভিযান চালিয়ে একটি টংঘর থেকে ২৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় এসআই শওকত হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় নুর হোসেনসহ চারজনকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করেছে। তবে দুজন পলাতক রয়েছেন। আর চারজন জামিনে রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি তাদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD