মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

মেশিনারিজ ইট ভাঙ্গা নির্মাণ মালিক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- চাঁদাবাজ ও দালালদের দৌরাত্ম্যের প্রতিবাদে মেশিনারিজ ইট ভাঙ্গা নির্মাণ মালিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভ।

(২৬ জানুয়ারি) বুধবার দুপুরে আলীগঞ্জ এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা।

এ সময় মেশিনারিজ ভাঙ্গা নির্মাণ মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাকিব বলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের প্রতিষ্ঠিত মেশিনারিজ ইট ভাঙ্গা মালিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন। কিছুদিন ধরে এলাকার কিছু চাঁদাবাজরা আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা দাবী করছে। এমনকি তাদের টাকা-পয়সা না দিলে তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ইট ভাঙতে দিচ্ছে না। এমনকি ইট ভাঙ্গা মেশিন নিয়ে একই স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে রাস্তায় আমাদের গাড়িগুলোকে পুলিশ আটকিয়ে টাকাপয়সা দাবি করে।

রাকিব বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত আমরা ৬০০ টাকা করে ১০০০ ইট ভাঙ্গিয়ে আসছি। কিন্তু বর্তমানে ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দাম বৃদ্ধি পাওয়ায় এতে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তাই আমরা এক হাজার ইট ভাঙাতে ৮০০ টাকা ধার্য করেছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাব এবং আমরা কর্মবিরতি পালন করব।

এসময় উপস্থিত ছিলেন, মেশিনারিজ ইট ভাঙ্গা নির্মাণ মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য রনি, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল সহ অত্র সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD