মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- এস বি ক্যাবল আলীগঞ্জ এর উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় আলীগঞ্জ রেললাইন উমায়ের ডেইরি ফার্মে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল।
আরো উপস্থিত ছিলেন, হানজালা, সাঈদুর রহমান, সুমন, রাজিব, আমির হামজা, তুহিন, অপু, সদরুল, ও শান্ত।