মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের কিডনি ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর দরবারে শুকরানা আদায় করে দোয়া মাহফিল ও গরীব-দুস্থ ২৫০টি পরিবারের মাঝে ১ কেজি করে গোস্ত বিতরণ করা হয়েছে।
(৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১১ টার সময় আলীগঞ্জ এলাকায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লাহ আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোকারম সরদারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও গোস্ত বিতরণ করা হয়।
এ সময় দোয়া মাহফিলে, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর নিকট শোকরানা আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, মজুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন ৮নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ ইমান আলী, আলিগঞ্জ মাদ্রাসার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শামসুল ইসলাম শামুল, সাইদুর রহমান, আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।