বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী মো. ভাসান মালতি নিহত হয়েছেন।

(১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ভাসান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশপ্রহরী মো. ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেছে।

ভাসানের ছেলে রানা ভাসান জানান, তার বাবা মাত্র কয়েকদিন হলো এখানে চাকরি নিয়েছিল। সকালে শুনতে পান তার বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতি হত্যার ঘটনায় আমরা কাজ শুরু করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD