শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সোর্স পরিচয়দানকারী পান্না আবারো বেপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে চলছে। দাপিয়ে বেড়াচ্ছে ফতুল্লা রেলস্টেশন এলাকায়।
সোর্স পান্না বিভিন্ন সময়ে থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জেল থেকে বেরিয়ে এসে আবার পুনরায় মাদক ব্যবসা, চুরি-ডাকাতি-ছিনতাই মতো ঘটনা ঘটাচ্ছে।
এদিকে গত রোববার ফতুল্লা রেলস্টেশন ব্যাংক কলোনি এলাকায় ছিনতাই করার সময় এলাকাবাসী সোর্স পান্নাকে ধরে গণপিটুনি দিয়েছে।
এর আগে গত (২৫ সেপ্টেম্বর) রেল লাইনের পাত চুরি করে পালিয়ে যাবার সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথিত সোর্স পান্নাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোর্স পান্না ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত ফজলের ছেলে।