মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সাইনবোর্ডে পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে অটোচালকদের বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- পুলিশের হয়রানির প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় অটো রিকশা চালকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৮ মার্চ ) দুপুর ১২ টার দিকে সাইনবোর্ড জেলা পাসপোর্ট অফিসের সামনে ও সাইনবোর্ড মোড়ের রাস্তায় অটো রিকশা চালকরা বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৫০০ অটো রিকশা চালক ও মালিকরা।

অটো রিকশা চালকরা জানান, বারবার প্রতিবাদ করা সত্ত্বেও সাইনবোর্ড এলাকায় হাইওয়ে পুলিশ আমাদেরকে নানাভাবে হয়রানি করছে। প্রতিনিয়ত তারা আমাদের কাছে টাকা দাবি করছে টাকা না দিলে অটো রিকশা নিয়ে যাচ্ছে।

এভাবে যদি করে হাইওয়ে পুলিশ তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই আজ আমরা হয়রানির প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছি। আমরা কিস্তি নিয়ে অটো রিস্কা কিনে চালাচ্ছি এভাবে যদি পুলিশ আমাদের অটো রিস্কার নিয়ে টাকার বিনিময় ছাড়ে তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব।

সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আর অটো রিকশা চালাবো না। তাই আজকে আমরা পুলিশের হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি তারপরও যদি আমাদের উপর পুলিশ হয়রানি করে তাহলে আমরা বড় পরিসরে বিক্ষোভের ডাক দিব।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD