মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:-ফতুল্লায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

(১৭মার্চ) বৃহস্পতিবার সকালে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম শ্রাবন্তী (১৮)। সে নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ শ্রী গ্রামের মোঃ আলম হোসেনের মেয়ে। পরিবারের সাথে দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস্ সংলগ্ন রেজাউল করিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।

নিহত তরুনীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়, নিহত তরুণী স্থানীয় একটি গার্মেন্টস চাকুরি করতো। রাতের খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পরে। পরে সকাল আটটার দিকে নিহতের পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত দেহ। পরে সংবাদ পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তবে কি কারণে আত্মহত্যা করেছে; এ ব্যাপারে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেনি বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD