মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

একটি পক্ষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মাহবুব

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ এর স্থানীয় দৈনিক কয়েকটি পত্রিকায় সেন্টু চেয়ারম্যানের নামে মিশুক অটো রিকশায় ব্যাপক চাঁদাবাজি, বেপরোয়া চাঁদাবাজ মাহাবুব ও তার সাঙ্গপাংগরা শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ব্যাটারি চালিত অটো রিকশা (ইজিবাইক) মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ পাগলা শাখার সভাপতি মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, পাগলা দেলপাড়া, পাগলা পঞ্চবটি, পাগলা পোস্তগোলা সড়কে ব্যাপক চাঁদাবাজি যে সংবাদটি প্রকাশ করেছে আসলে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা মডেল থানা ওসি রকিবুজ্জামান সহ পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘদিনের পাগলা রাস্তাটি যানজট নিরসনের জন্য আলোচনা সভা হয়।

আলোচনা সভায় যানজট নিরসনের জন্য সড়কে লোক দেওয়া হয়। এবং তাদেরকে দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু অটো রিকশা থেকে কোন চাঁদা আদায় করা হয় না। একটি পক্ষ এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সেন্টু ও আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।

আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি পক্ষ এ ষড়যন্ত্র করছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন খোঁজখবর নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করুন। এক্ষেত্রে আমাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা তা করবো। কিন্তু আপনারা মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।তাই আমি এ সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD