সংবাদ নারায়ণগঞ্জ:- কিশোর গ্যাংয়ের চার সদস্যের চুল কেটে দিয়েছে ফতুলা মডেল থানা পুলিশ। কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন এবং ইভটিজিং রোধ ও বখাটেদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করেন।
(২২ মে) বুধবার বেলা ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী মোড় এলাকা থেকে অদ্ভূদ কাটিং মার্কা চুলের স্টাইল সম্পন্ন চার কিশোরকে আটক করে পুলিশ। পরে থানার সামনে থাকা সেলুনে তাদের চুল কেটে ছোট করা হয়।
জানা যায়, পঞ্চবটী মোড়ে একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশায় থাকা মাসদাইর পাকাপুল এলাকার চার কিশোর বাবু, গোলাম রাব্বি, তাওহিদ, ইমরানকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে আটক চার কিশোরের অভিভাবকদের থানায় ডেকে এনে তাদের অপরাধসমূহ তুলে ধরে বাহারি কাটিং অদ্ভুত চুল কাটার পরামর্শ দিলে অভিভাবকরা থানার সামনে থাকা সেলুনে নিয়ে গিয়ে চুল কাটায়। ভবিষ্যতে এরুপ কাজ আর করবে না মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে চার কিশোরকে থানা থেকে চার কিশোরকে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ইভটিজিং, কিশোর অপরাধ ও বখাটেপানা রোধ করতে এ যাবতীয় কর্ম তাদের অব্যাহত থাকবে বলে তিনি জানান।






