শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার এলাকা দীর্ঘদিনের যানজট মুক্ত করতে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর নির্দেশে মাঠে নেমেছে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা নেতৃবৃন্দ।
(৭ জুন) মঙ্গলবার সকালে পাগল বাজার থেকে মুন্সি খোলা পর্যন্ত রাস্তার আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাস্তার পাশে রাখা ট্রাক সরিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ চলাকালীন সময়ে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া বলেন, পাগলা থেকে মুন্সিখোলা পর্যন্ত প্রতিনিয়ত এই যানজট লেগে থাকে। এই যানজটের কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মানুষের সময় অপচয় হচ্ছে। তাই এই যানজট নিরসনের জন্য শ্রমিক নেতা আলহাজ্ব কাছের আহমেদ পলাশ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা রাস্তার আশেপাশে অবৈধ স্থাপনা তৈরি করে রাস্তা দখল করে রেখেছে এবং অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাকগুলো সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশ অনুযায়ী যানজট নিরসনের বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সকল নেতৃবৃন্দরা একসাথে নিরসনে কাজ করে যাচ্ছি। যাতে করে জনসাধারণ যানজটের কবলে থেকে মুক্তি পায়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল করিম তাপু, সহ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান ওবায়েদ, অর্থ সম্পাদক ইমরান হোসেন সুরুন, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হারুন, সদস্য বাবুল মিয়া, মোঃ ফিরোজ।