মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পাগলায় শ্রমিক লীগের আনন্দ র‍্যালি

সংবাদ নারায়ণগঞ্জ:- স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লাহ আঞ্চলিক শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

(২৫ জুন) শনিবার সকালে পাগলা থেকে শুরু হয়ে আলীগঞ্জ লেবার হলে সামনে এসে শেষ হয়। এ সময় জাতীয় শ্রমিক লীগ প্রধান আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাচের মত পলাশ সহনেতৃবৃন্দরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে শ্রমিক নেতা আলহাজার আহমেদ পলাশ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও একাগ্রতার কারণেই আজ পদ্মা সেতু নির্মিত হয়েছে। আজ পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন। সেই আনন্দের অংশীদার ও গৌরবের অংশ হিসেবে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখা এই র‍্যালি অংশ নিচ্ছে। জাতির যে আনন্দ, তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে এই আনন্দ র‍্যালি আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছি। আমরা গর্বিত অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এএসময় উপস্থিত জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, নাঃগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার জাঙ্গীর আলম, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, প্রচার সম্পাদক লিটন সিকদার, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড মেম্বার জাকির প্রধান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার শেখ মোঃ আমান আলী, দাপা ইদ্রাকপুর ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আলীগঞ্জ ক্লাবের কেশিয়ার আরিফুর রহমান হালিম খান সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD