মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ বিগ্রহ জিও মন্দিরের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১ জুলাই) শুক্রবার বিকেলে পাগলা শ্রী শ্রী রাধা বিগ্রহ জিও মন্দির থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয়। লক্ষণ সাধুর মন্দির থেকেই আগামী ৮দিন পর উল্টো রথযাত্রা শুরু হবে বলে উৎসব কমিটির নেতৃবৃন্দ জানান।
রথযাত্রায় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী রাধা বিগ্রহ জিও মন্দিরের উপদেষ্টা শিবু দাস, সভাপতি মনোরঞ্জন দাস, সিনিয়র সহ-সভাপতি রাম গোপাল রাজ বংশী, সহ-সভাপতি সুব্রত দাস মনু, সাধারণ সম্পাদক বকুল রাজ বংশী, যুগ্ম সম্পাদক দুলাল রাজবংশী, সাংগঠনিক সম্পাদক সারথি রাজবংশী, সহ-সাধারণ সম্পাদক সুব্রত রাজবংশী, কোষাধাক্ষ শান্তি রাজবংশী, সহ কোষাধ্যক্ষ সজীব চন্দ্র দাস শুভ, দপ্তর সম্পাদক সুরেশ রাজবংশী, সহ দপ্তর সম্পাদক গোবিন্দ চন্দ্র রাজবংশী, প্রচার সম্পাদক যোগেশচন্দ্র দাস, সব কথা সম্পাদক শিশির দাস ও স্বপন চন্দ্র রয় বলাই সাধু শ্মশান দাস।
এ সময় রথ যাত্রায় কোন অঘটন না ঘটে সেক্ষেত্রে ফতুল্লা মডেল থানা পুলিশের কঠোর নজরদারি ছিল।