মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় কোনোভাবেই থামছে না মাদকের জমজমাট ব্যবসা। সর্বত্রই বিক্রি হচ্ছে মরণ নেশা ইয়াবা। হাত বাড়ালেই এসব নেশা জাতীয় দ্রব্য পাচ্ছে তরুণ থেকে শুরু করে যুবকরা। ছদ্মবেশে পাগলা এলাকায় ছড়িয়ে দিচ্ছে মাদকের বিস্তৃতি।
আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের সদস্যসহ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপকালে জানা গেছে, পাগলার আশপাশের ছদ্মবেশে ফেরি করে মাদক বিক্রি করছে মাদক ব্যবসায়ী রুবেল ওরফে ঘাট রুবেল।
ঘাট রুবেল প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায়, ছদ্মবেশ ধারণ করে ফেরি করে বেড়াচ্ছে। পাগলা এলাকার যুবকরা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মরণ নেশা হাতের নাগালে পেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
এ ছাড়াও মাদক বহনে ঘাট রুবেল প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে এই মাদক ব্যবসায়ী। অনুসন্ধানে জানা গেছে, তথ্যপ্রযুক্তির উন্নয়নে স্বল্প সময়ের মধ্যেই মোবাইলের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন করে পাগলা গুদারা ঘাট, পাগলা হলের সামনে, পপুলার স্টুডিও, মেরিএন্ডারসন এসব স্থানে তার মাদকের বিচরণ। শুধু মাদক বিক্রি করে থেমে নেই চলছে জুয়ার ও আসর।
মাদকের এই বিস্তৃতির কারণে তরুণরা অল্পতে জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি, খুন ছিনতাইসহ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা যৌন হয়রানির মতো অসামাজিক কর্মকাণ্ডে। পুলিশ সূত্রে সিংহভাগই খুন, ছিনতাই ঘটছে মাদক সেবনের কারণে।
সচেতন মহলের মতে, প্রশাসনের সঠিকভাবে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মাদকের বিস্তার কোনোভাবেই বাড়বে না। কিন্তু প্রশাসনের তেমন সুদৃষ্টি না থাকায় দিন দিন বেড়ে চলছে পাগলা এলাকায় ঘাট রুবেলের মাদক ব্যবসা। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে করে এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়।