মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলা শাহীবাজার আমতলা এলাকায় স্ত্রীর স্বর্ণালংকার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্বামী নাজমুল ইসলাম শ্যামল ও শশুরসহ ৪ জনের বিরুদ্ধে চুরির মামলা করেছেন স্ত্রী।
এই ঘটনায় স্ত্রী রাবেয়া আক্তার আদালতে ৪ জনের নাম উল্লেখ করে চুরির মামলা দায়ের করেছেন।
তারা হলেন, স্বামী নাজমুল ইসলাম শ্যামল, শ্বশুর সিরাজ সিকদার, ভাই সবুজ শিকদার ও মিলন শিকদার।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ বছর পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক নাজমুল ইসলাম শ্যামলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিবাহের কিছুদিন পর থেকেই নাজমুল ইসলাম শ্যামল তার বাবা সিরাজ সিকদার ও তার ভাইদের ইন্দনে আমার সাথে খারাপ আচরন করতে শুরু করে। খারাপ আচরণের কারণ জানতে চাইলে আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল আমার সম্পত্তি তার নামে লিখে দিতে বলে। সম্পত্তি লিখে না দিলে আমার সাথে সংসার করিবে না বলে হুমকি প্রদান করে। এমনকি আমাকেও আমার ছেলেকে ভরণ পোষণ ঠিকমত দিচ্ছে না।
মামলায় আর উল্লেখ করা হয়, স্বামী নাজমুল ইসলাম শ্যামল, তার ভাই বাবা ও খালুর কুঁ পরামর্শে গত (১০ মে) আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল আমার শ্বশুর, বাসুর ও খালু শ্বশুরের ইন্দনে বাড়ি থেকে নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা, নেট ব্যবসার বিল ৪০ হাজার টাকা ও ৫ ভরি আট আনা ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল ফোন যার মূল্য ৪৫ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংক এর চেক যার একাউন্ট নং ০০১২৬০০০০০১৩, একটি ল্যাপটপসহ মোট ৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও একটি ফেজার মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল ৫৩-১২৫০ সাথে করে নিয়ে যায়। এ বিষয়ে আমার শ্বশুর ও ভাসুরের সাথে কথা বললে তারা জানান আমরা এ বিষয়ে কিছুই জানিনা তোমার স্বামী কোথায় আছে তুমি বের করে নাও। আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।
এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী, শশুর ও তার ভাইদের ইন্দনে আমার স্বামী ঘরে থাকা টাকাপয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। তাই আমি এ বিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামলের সন্ধান কেউ যদি দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।