মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন জাহাঙ্গীর আলম।
(১৭ জুলাই) রবিবার দুপুর ১২ টায় পাগলা বাজারস্থ জসিম সুপার মার্কেটের দোতালায় অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
মনোনয়নপত্র ক্রয়ের শেষে জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে পুনরায় সভাপতি পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে যাচ্ছি। তাই আমি পাগলা বাজারের সকল ব্যবসায়ীদের কাছে আবারো দোয়া ও সমর্থন কামনা করছি।