মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় বাবা ও ভাইয়ের ইন্দনে স্ত্রীকে নির্যাতন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলা শাহীবাজার আমতলা এলাকায় শশুর, ভাসুর ও খালু শ্বশুরের প্ররোচনায় স্ত্রীর স্বর্ণালংকার টাকা পয়সা চুরি করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন স্বামী।

এই ঘটনায় স্ত্রী রাবেয়া আক্তার স্বামী নাজমুল ইসলাম শ্যামল, শশুর সিরাজ শিকদার, বাসুর সবুজ শিকদার ও খালু শ্বশুর মিলন শিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল শশুর ও তার ভাইদের ইন্দনে দীর্ঘদিন ধরে আমার সাথে খারাপ আচরণ করে আসছে। এমনকি আমার নামে থাকা সম্পত্তি আমার স্বামীর নামে লিখে দেওয়ার জন্য আমার শ্বশুর, ভাসুর আমাকে চাপ প্রয়োগ করে। আমি আমার সম্পত্তি আমার স্বামীর নামে লিখে না দিলে আমাকে তালাক দেওয়ার হোম থিয়ে প্রদান করে। এমনকি ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তাই আমি এ বিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামলের সন্ধান কেউ যদি দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ বছর পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক নাজমুল ইসলাম শ্যামলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিবাহের কিছুদিন পর থেকেই নাজমুল ইসলাম শ্যামল তার বাবা সিরাজ সিকদার ও তার ভাইদের ইন্দনে আমার সাথে খারাপ আচরন  করতে শুরু করে। খারাপ আচরণের কারণ জানতে চাইলে আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল আমার সম্পত্তি তার নামে লিখে দিতে বলে। সম্পত্তি লিখে না দিলে আমার সাথে সংসার করিবে না বলে হুমকি প্রদান করে। এমনকি আমাকেও আমার ছেলেকে ভরণ পোষণ ঠিকমত দিচ্ছে না।

মামলায় আর উল্লেখ করা হয়, স্বামী নাজমুল ইসলাম শ্যামল,  তার ভাই বাবা ও খালুর কুঁ পরামর্শে গত (১০ মে) আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল আমার শ্বশুর, বাসুর ও খালু শ্বশুরের ইন্দনে বাড়ি থেকে নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা, নেট ব্যবসার বিল ৪০ হাজার টাকা ও ৫ ভরি আট আনা ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল ফোন যার মূল্য ৪৫ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংক এর চেক যার একাউন্ট নং ০০১২৬০০০০০১৩, একটি ল্যাপটপসহ মোট ৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও একটি ফেজার মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল ৫৩-১২৫০ সাথে করে নিয়ে যায়। এ বিষয়ে আমার শ্বশুর ও ভাসুরের সাথে কথা বললে তারা জানান আমরা এ বিষয়ে কিছুই জানিনা তোমার স্বামী কোথায় আছে তুমি বের করে নাও। আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD