মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ইউসুফের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(২৭ জুলাই) বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী উপস্থিত থেকে ফতুল্লা রেলস্টেশন প্লাটফর্মের পাশে এ বৃক্ষ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা তরুণ খন্দকার, ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান শাহীন, যুবলীগ নেতা সাগর, কাজী সেন্টু, আব্দুল্লাহ আল মামুন, কাজী আশরাফ হৃদয়, মোঃ পলাশ, রকি ও শুভ সরকার।