মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

পাগলা বাজার নির্বাচন : সততায় এগিয়ে জাহিদ হাসান বেলাল

সংবাদ নারায়ণগঞ্জ:- জমে উঠেছে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির নির্বাচনী প্রচারণা। আগামী (১৯ আগস্ট) শুক্রবার ও শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নিয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির ভোটারদের মাঝে টানটান উত্তেজনা দেখা দিয়েছে।

তবে সততা ও মেধার জোরে প্রচারণায় অনেকটা এগিয়ে গেছে হরিণ মার্ক নিয়ে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জাহিদ হাসান বেলাল। এর ধারাবাহিকতায় জাহিদ হাসান বেলাল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

পাগলা বাজার ব্যবসায়ী এক ভোটার জানান, পাগলা বাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচনে সৎ, যোগ্য ও ব্যবসায়ীদের কাছের মানুষ হিসেবে পরিচিত জাহিদ হাসান বেলাল। তিনি পরপর দুবার নির্বাচিত হয়ে সমিতির উন্নয়নের জন্য কাজ করেছেন। এবারও তিনি কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবারও আমরা তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সমিতির উন্নয়নের লক্ষ্যে তাকে নিয়ে আসবো।

প্রচারণার সময় জাহিদ হাসান বেলাল সাংবাদিকদের জানান, আমি পরপর পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দুইবার নির্বাচিত হয়েছি। এবারও আমি নির্বাচনের অংশগ্রহণ করেছি আমার মার্কা হরিণ। আমি নির্বাচিত হতে পারলে সমিতির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব। পাগলা বাজার ব্যবসায়ী ভোটাররা আমাকে ভালোবাসে। তাই আমি তাদের ভালোবাসার অসম্মান রক্ষা করার সব সময় চেষ্টা করে থাকি। এবারও আমাকে ব্যবসায়ীরা হরিণ মার্কায় ভোটে বিজয় করবে এটাই প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD