মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ‘ফ্রি স্টাইলে’ চলছে আচরণবিধি লঙ্ঘন। কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না করিমুল হক চৌধুরী। গণসংযোগ থেকে পোস্টারিং কিংবা মাইকিং সব ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিটি যেন এক রকম নির্বিকার। এদিকে সাদা কালো পোস্টার এর ব্যবহারের কথা থাকলেও কোষাধ্যক্ষ পদপ্রার্থী করিমুল হক চৌধুরী রঙিন পোস্টার লাগিয়েছে। দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিটির সভাপতির তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। তাদের এমন ভূমিকায় আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী ও তাদের সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
যদিও এসব দেখার জন্য নির্বাচন কমিটি রয়েছে রয়েছেন। কিন্তু বাস্তবে তাদের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে করিমুল হকের চৌধুরীর দাবি তারা আচরণবিধি মেনেই গণসংযোগ চালাচ্ছেন।
এভাবে চলতে থাকলে সামনে নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি- এমন শঙ্কা প্রকাশ করেছেন পাগলা বাজার ব্যবসায়ী ভোটাররা