মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

টাকা নিয়েও আমরা বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, বাবুল মেম্বার

সংবাদ নারায়ণগঞ্জ:- টাকা নিয়েও আমরা বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে সাংবাদিকরা এমন মন্তব্য করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া।

তিনি জানান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার নির্বাচনে পরাজিত হয়ে আমার পিছনে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আলাউদ্দিন হাওলাদারের ব্যক্তিগত সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করছেন।

বাবুল মিয়া আরো জানান, আমি টিউবওয়েল বসানোর জন্য সংখ্যালঘু পরিবারটি আমাকে ৬৫ হাজার টাকা দিয়েছিল। সরকারিভাবে কোন টিউবেল দেওয়ার কথা তাদেরকে বলা হয়নি। এই পরিবারটির সূ সুসম্পর্ক থাকায় মানবিক দৃষ্টিতে টিওবেয়াল ব্যবস্থা করে দিব বলেছিলাম। সঠিক সময়ে টিউবয়েল বসিয়ে দিতে পারিনি বিদায় টাকা ফেরত দিতে চাইলেও তারা টাকা নেয়নি। টিওবেয়াল বসিয়ে দিতে বলেছে।

কিন্তু এই বিষয়টিকে নিয়ে সাবেক মেম্বার আমাকে জড়িয়ে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আসলে বিষয়টি খুব দুঃখজনক। এই সাংবাদিকরা আমার কাছ থেকে টাকাও নিয়েছে।

এই বিষয়ে সংখ্যালঘু পরিবারটির কাছে জানতে চাইলে বলেন, বাবুল মেম্বার ভালো একজন মানুষ আমার ভাইয়ের বন্ধু। পাশের বাড়িতে মেম্বারের মাধ্যমে টিউবয়েল বসানো হয়। তা দেখে আমরা মেম্বারকে বলি আমাদের একটি টিউবেল বসিয়ে দেওয়ার জন্য। তার সাথে আলোচনা করলে তিনি আমাদের বলেন টিউবেল বসাতে হলে টাকার প্রয়োজন হবে। আমার টাকা দিবে বলে জানাই। পরবর্তীতে মেম্বারকে আমরা ৬৫ হাজার টাকা দেই। সরকারি টিউবওয়েল বসিয়ে দেওয়ার জন্য বাবুল মেম্বার আমাদের কাছ থেকে কোন টাকা নেয়নি।

এমনকি টিউবওয়েল বসাতে দেরি হওয়ায় মেম্বার টাকা ফেরত দিতে চেয়েছিলেন। আমরাই সেই টাকা ফেরত নেইনি। বলেছি টিউবেল বসিয়ে দেওয়ার জন্য।
কিন্তু কেন সাংবাদিকরা মেম্বার বাবুল মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করল তা আমি বুঝতে পারছি না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD