মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পুলিশের নীরবতায় বেপরোয়া পুলিশের কথিত সোর্স চোর জাফর

সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রোডে চলাচল করে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। রড উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাকও চলে এই সড়কে। এসব চলন্ত ট্রাক থেকে লোহা ও রড, সিমেন্ সহ বিভিন্ন ধরনের পন্য চুরি করে এমন একটি চক্রের নেতৃত্বে রয়েছে সোর্স জাফর।

এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ চোর নির্মূলে পুরোপুরি ব্যর্থ এমনটি সচেতন মহলের অভিযোগ।

দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবাধে বিচরণ করছে চোর চক্র। আর এরই নেতৃত্বে রয়েছেন পুলিশের কথিত সোর্স জাফর। জাফর নিয়ন্ত্রণ রয়েছে ১০ থেকে ১৫ জন চোর। তাদেরকে দিয়ে রাতে চলন্ত ট্রাক থেকে মালামাল চুরি করে নামিয়ে নেয়। এতে ক্ষতির মুখে পড়ে ট্রাক চালক। দিতে হয় জরিমান। কেউ যদি এই চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে জাফর তাদেরকে পুলিশের মাধ্যমে হুমকি ধামকি প্রদান করিয়ে থাকে।

অপরদিকে জাফরের ব্যবসায়িক পার্টনার আয়েত আলী। জাফর নিয়ন্ত্রণ করে চোর আর আয়েত আলী নিয়ন্ত্রণ করে দোকান। সারারাত চুরিকৃত মালামাল ভোর হলেই হলেই বিভিন্ন ভাঙ্গারী দোকানে বিক্রি করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ এই রাস্তায় টহলে থাকলেও অনেক সময় পুলিশের সামনেও নির্ভয়ে চলন্ত ট্রাক থেকে মালামাল চুরি করে। পুলিশ দেখেও না দেখার ভান করে। কারণ প্রতিদিন পুলিশকে কুচ কুচ দিয়ে থাকে। এই কারণে দীর্ঘদিন এই রাস্তায় জাফরের নেতৃত্বে চোর-চক্র বুক ফুলিয়ে মালামাল চুরি করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত পণ্যবাহী ট্র্যাক থেকে মালামাল চুরি বিষয়টি আমি জেনেছি। আমি এদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD