সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখা।
(২৮ সেপ্টেম্বর) বুধবার বিকেলে পাগলায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার নেতৃত্বে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেয় কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা ওমর ফারুক ও মোঃ শান্ত।