সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা স্টেশনের পূর্ব পাশের জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ভুক্তভোগী মহল। শনিবার দুপুরের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে স্টেশনের পূর্ব পাশে উকিল বাড়ীর মোড় থেকে স্টেশন পর্যন্ত কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোন উদ্যোগ না নেয়া চরম ভোগান্তি দেখা দিয়েছে। এরফলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। স্বাভাবিক চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দেয়া ভূক্তভোগীরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
সভাপতিত্ব করেন আলহাজ্ব সালাহউদ্দিন খোকা মোল্লা সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম রাহাদ, পানি নিস্কাশন কমিটির সহ সভাপতি আবুবক্কর মল্লিক, সাধারন সম্পাদক মোঃ মাসুদ, সাংবাদিক সেলিম মুন্সি, সহ সম্পাদক মোঃ সেলিম হোসেন, মন্টু জামান, আতিক, হাজী সুলতান, রকি, শামিম, কালাম, সালাহউদ্দিন, সাংবাদিক মাসুদ আলী, আওলাদ হোসেন মোল্লা মার্কেটের সভাপতি মোঃ মনির হোসেন, মোঃ বুলু, মোঃ শাহিন হোসেন,মোঃ মিলন, মোঃ সিদ্দিক, মোঃ বাবুল প্রমুখ। এদিকে ভুক্তভোগীদের প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসমত আলী এবং ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ওম্মে তাহেরা আঁখি সমাবেশস্থলে এসে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন।