মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক হৃদয় প্রধানকে ঢাকার শ্যামপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

(২৭ ডিসেম্বর) মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিদ্ধিরগঞ্জপুলস্থ পাইনাদী জামে মসজিদ ও কবরস্থানের পেছনে ফ্ল্যাট বাসায় ২১ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত হৃদয় প্রধান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কৃষ্ণপুর এলাকার মৃত ওয়াহেদ প্রধানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ওই ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি রেজওয়ান সাইদ জিকু জানান, আসামি হৃদয় প্রধান ও ধর্ষণের শিকার গৃহবধূ সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় ভাড়াটিয়া। ওই গৃহবধূ ও আসামি হৃদয় প্রধান দ্বিতীয় তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবার নিয়ে বসবাস করেন। গত ২১ ডিসেম্বর অভিযুক্ত হৃদয় প্রধানের স্ত্রী আদমজী ইপিজেডে কাজে চলে যায় এবং গৃহবধূর স্বামীও চাকরির জন্য মোহাম্মদপুর এলাকায় চলে যায়। এ সুযোগে হৃদয় প্রধান গৃহবধূকে বাসায় একা পেয়ে তার ব্যবহৃত উড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। পরে হৃদয় প্রধান গৃহবধূকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ ধর্ষণ মামলার একমাত্র আসামি হৃদয় প্রধানকে আইনের আওতায় নিয়ে আসতে অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD