বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মাদ্রাসার ছাত্রদের চুল কাটার ঘটনায় মেয়রের বিরুদ্ধে মামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অভিযোগে তিন মাদরাসাছাত্রকে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

(৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে নির্যাতনের শিকার এক শিশুর বাবা রমজান বাদী হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ চারজনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মামলার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, নরসুন্দর উৎপল শীল ও দ্বীপক শীল। তাদের বাড়ি আড়াইহাজারের রামচন্দ্রদী এলাকায়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে তিন মাদরাসা শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল গোপালদী পৌরসভা মেয়র হালিম শিকদারের বিরুদ্ধে।

এদিকে, মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় সরকার শাখার উপ-সচিব আনোয়ার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি ঘটনার জন্য অভিযুক্ত মেয়র, ঘটনার শিকার শিশুদের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

এই ঘটনায় মেয়র হালিম সিকদার বলেন, ঘটনাটি নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD