সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেলের ইভটিজিংয়ের অত্যাচার সইতে করতে না পেরে আয়েশা আক্তার (১৮) নামের এক কিশোরী থালা-বাসন দোয়ার লিকুইড পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
(১৯ ফেব্রুয়ারি) রোববার বিকেলে উপজেলার শিহাচর টক্কার মাঠ বুড়ির গ্রেজ সংলগ্ন আলী আকবরের বাসায় এ ঘটনা ঘটে।
কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি ঘটলে কিশোরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেল শিহাচর টক্কার মাঠ এলাকার মৃত আনিস রহমান এর ছেলে।
এ ঘটনায় কিশোরীর বাবা আলী আকবর বাদী হয়ে ফতুলা মডেল থানায় ইমতিয়াজ আহমেদ রাসেলসহ ২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনার পর থেকে কথিত সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রাসেল পলাতক রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।
বাদীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাংবাদিক পরিচয় দানকারী ইমতিয়াজ আহমেদ রাসেল দীর্ঘদিন ধরে কলেজে যাওয়ার আসার পথে আমার মেয়ে আয়েশা আক্তারকে প্রায়ই উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত। আমি বারবার ওই বখাটে যুবককে সতর্ক করে দেয়ার পরও উত্তক্ত্য অব্যাহত রাখে।
গত (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরীকে পুনরায় উত্ত্যক্ত করলে সইতে করতে না পেরে ঘরের ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে থালা-বাসন দোয়ার ভীম বার (লিকুইড) পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে দরজা ভেঙে কিশোরীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানায়, সাংবাদিক ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইমতিয়াজ আহমেদ রাসেল এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শিহাচর টক্কার মাঠ সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। সাংবাদিক ও পুলিশের সোর্স পরিচয় এবং পুলিশের সাথে সখ্যতা থাকায় ভয়ে তার এই অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না। একের পর এক নিরীহ মানুষদের জিম্মি করে মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাই এই রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবি করেছেন সাধারণ মানুষ।