সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় শ্বাসরোধ করে নানীকে হত্যা করলো নাতি

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার তল্লা এলাকায় অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়ায় ঋণের টাকা পরিশোধ করতে নিজ ঘরের স্বর্ণালংকার ও টাকা চুরি করতে দেখে ফেলায় নিজের বৃদ্ধ নানিকে শ্বাসরোধে হত্যা করেন নাতি।

 

(২০ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর এসব তথ্য জানান।

 

তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারির ওই ঘটনায় নিহতের কন্যা নাসরিন আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। এতে থানা পুলিশের পাশাপাশি পিবিআই সদস্যরা ছায়া তদন্ত শুরু করেন। তদন্তে কিছু বিষয়ে গরমিল পেয়ে ওই বাড়ির একমাত্র পুরুষ সদস্য রাকিবকে সন্দেহ করে পিবিআই। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

 

পেশায় গার্মেন্টসকর্মী রাকিব পুলিশকে জানান, অনলাইন জুয়া খেলতে গিয়ে অনেক টাকা হারিয়েছেন তিনি। পরে এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকাও জুয়া খেলে হেরে যান। এতে এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে নিজ বাড়িতে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরির পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি বাড়ির সদস্যরা বাইরে গেলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আলমারি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নেয়ার সময় দেখে ফেলেন ঘরে থাকা বৃদ্ধ নানি আয়েশা বেগম। পরে নানিকে শ্বাসরোধে হত্যা করে ঘরে প্রবেশের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান।

 

পুলিশ আরো জানায়, অভিযুক্ত রাকিব আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে কাপড় বেঁধে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করার বিষয়টি নানি আয়েশা বেগম দেখে ফেলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান তিনি। কাপড় পেঁচানোর মূল উদ্দেশ্য ছিল যেন তার হাতের আঙু

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD