রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

কুতুবপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক গুরুতর আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় আবারো কিশোর গ্যাং কুপিয়ে জখম করেছে রাহায়ন (২০) নামে এক যুবককে।

গত (২৮ মে) রোববার রাত ৯ সময় পাগলা নন্দালালপুর বটতলা মোল্লাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কিশোরগ্যাংয়ের সন্ত্রাসী হামলার শিকার মোঃ রায়হান পাগলা নন্দালালপুর নাক কাটাবাড়ি কেমিক্যাল গলি এলাকায় মোঃ ইসকেন্দারের ছেলে।

এ ঘটনায় আহত রায়হানের মা স্মৃতি বানু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দেলপাড়া মাস্টার বাড়ি এলাকার নাবিল ও ফাহিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও রায়হানের মা জানয়, দেলপাড়া মাস্টারপাড়া এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত নাবিল ও ফাহিম। রায়হান ও বাবু সহ তার বন্ধুরা নন্দলাপুর বটতলা মোল্লাপাড়া হেমাজন মাঠে প্রায় সময় খেলাধুলা করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাস পূর্বে রায়হানের বন্ধুদের সাথে তর্ক-বিতর্ক হয়।

এর জের ধরে গত ২৮ মে রাত অনুমান ৯ টার সময় বাড়ি ফেরার পথে নাবিল ও ফাহিম সহ অজ্ঞতা ৭/৮ জন আমার ছেলে ও তার বন্ধু বাবুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাবু দৌড়িয়ে পালালেও আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার নাবিল তার হাতে থাকা চাপাটি দিয়ে মাথায় কোপ দিলে চোখের পাশে এসে লাগে।

এতে মাটিতে লুটিয়ে পড়লে ফাহিম আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে বুকের মধ্যে পার মারে এবং অন্যান সহযোগীরা আমার ছেলেকে সুইস গিয়ার দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আমার ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমার ছেলেকে ফেলে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় আমার ছেলেকে এলাকাবাসী উদ্ধার করে পাগলা গ্রিন ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ প্রেরণ করে। বর্তমানে আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত রায়হানের মাথা ও শরীলের বিভিন্ন স্থানে ৫০ টি সেলাই করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধিন আছে।

এলাকাবাসী জানায়, নাবিল ও ফাহিম এলাকার কিশোর গেং লিডার হিসেবে পরিচিত। তারা এলাকায় মাদক ব্যবসা, মারামারি সহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই কিশোর গ্যাং বাহিনীকে প্রশ্রয় প্রশ্রয় দিচ্ছে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে। এ কারণে ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা। তারা একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোঃ হানিফ জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD