রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় নারী সাংবাদিকদের উপর হামলা

সংবাদ নারায়ণগঞ্জঃ- আমার নারায়নগঞ্জ অনলাইনের সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাতসহ ৩ সংবাদ কর্মীর উপর হামলা ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (১৯ জুন) রাতে ইসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিশ্বজিৎ ওরফে বিশু(৩২)কে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রবিবার রাতে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে ৩ সংবাদ কর্মীর উপর হামলা চালায় ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বিশ্বজিৎ ওরফে বিশু, আদর, কাশেমসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের একটি বাহিনী। এ সময় গুরুত্বর আহত হয় জান্নাত, শান্ত ও ইমরান নামের তিন সংবাদ কর্মী। পাশাপাশি তিন সংবাদ কর্মীকে ধরে ইসদাইর এলাকায় নিতে চেষ্টা করা হয়।

সে সময় প্রকাশ্যে জান্নাত নামের নারী সাংবাদিকদের গায়ে ধরে টানাটানি করার সময় তার জামা ছিড়ে শ্লীলতাহানি করেন সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফতুল্লা মডেল থানা পুলিশের ডিউটি টিম। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিশ্বজিৎসহ সকল অভিযুক্তরা। পরে আটক করে রাখা সংবাদ কর্মীকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী নারী সাংবাদ কর্মী জান্নাত বলেন, আমরা গত কয়েকদিন ধরেই মাদক সংক্রান্ত বিষয় সংবাদ করার জন্য ইসদাইর ও মাসদাইর এলাকার বিভিন্ন স্থানে কৌশলে তথ্য সংগ্রহ করছি। তারি ধারাবাহিকতায় সংবাদ সংগ্রহ শেষে গত রবিবার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে অক্টো অফিস এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিরা আমি এবং আমার সাথে থাকা ২ সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় কারন জানতে চাইলে তারা ইসদাইর এলাকায় যেতে বলে। পরে আমরা যেতে না চাইলে আামাদের ধরে জোর করে নেয়ার চেষ্টা করেন। সে সময় আমার জামা ছিড়ে যায়। পাশাপাশি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। এ ঘটনা মুঠোফোনে ফতুল্লা মডেল থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনার সত্যতা পেয়ে মামলা নেয়। পরদিন প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD