শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি টিনসেড বাড়িতে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

২৩ জুলাই) শনিবার দিবাগত রাত বারোটার দিকে সদর উপেজলার ফতুল্লা থানার বাঁশমুলি এলাকায় খলিল মুন্সীর বাড়ির ব্যাচেলর ভাড়াটেদের ঘরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন- আলম ৩৫), রমজান (২২) ও রিফাত (১৩)।তাদের তিনজনের বাড়ি কুমিল্লায়। পেশায় তারা রঙ মিস্ত্রী। দগ্ধদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসির ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। কেউ সিগারেট ধরালে সেই আগুন থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং রিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরের দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD